চার স্বাদের জলপাইয়ের আচার

 

‘‘চার স্বাদের জলপাইয়ের আচার’’


খাবারে স্বাদ বাড়াতে আচারের জুড়ি নেই। বাজারে এখন জলপাই পাওয়া যাচ্ছে। এ সময় সারা বছরের জন্য নানা স্বাদের জলপাইয়ের আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। রেসিপি দিয়েছেন আফরোজা খানম মুক্তা

জলপাইয়ের টক ঝাল, মিষ্টি আচার
উপকরণ: জলপাই ১ কেজি, চিনি ১ কাপ, শুকনো মরিচ ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, লবণ স্বাদমতো, সিরকা ৪ টেবিল চামচ, হলুদ রং ২ ফোঁটা, সোডিয়াম বেনজুয়েট ১/২ টেবিল চামচ, রসুন ছেঁচা ২ টেবিল চামচ ও সরিষা তেল ১ কাপ।
প্রস্তুত প্রণালি: জলপাই সেদ্ধ করে চটকে নিন। বাটিতে জলপাই সেদ্ধ, চিনি, শুকনে মরিচ ভাজা গুঁড়া, সরিষা বাটা, বিট লবণ, সিরকা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম হলে রসুন ছেঁচা ফোড়ন দিয়ে মাখানো জলপাইয়ের মিশ্রণ ঢেলে নেড়ে রান্না করুন। তেল ছেড়ে ছেড়ে এলে হলুদ রং, পাঁচফোড়ন দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। চুলার তাপ কমিয়ে সোডিয়াম বেনজুয়েট দিয়ে সামান্য নেড়ে নামিয়ে নিন। 

আস্ত জলপাইয়ের ঝাল আচার
উপকরণ: জলপাই আধা কেজি, লালমরিচ ১৫-২০টি, সরিষা বাটা ১ টেবিল চামচ, বিট লবণ ১/২ চা চামচ, সরিষার তেল ১/২ কাপ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, হলুদ-মরিচ-ধনে গুঁড়া ১ চা চামচ, সিরকা ১/৪ কাপ, তেজপাতা ২ পিস, লবণ স্বাদমতো, সোডিয়াম বেনজুয়েট ১/৪ চা চামচ ও রসুনের কোয়া ১-১২টি।
প্রস্তুত প্রণালি: জলাপাই সেদ্ধ করে টক পানি বের করে নিন। কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতার ফোড়ন দিন। এবার প্রতিটি মসলা একটি বাটিতে নিয়ে পেস্ট করে নিন। সরিষা বাটা, হলুদ, মরিচ, ধনে, পাঁচফোড়ন, লবণ ও বিট লবণ একসঙ্গে সিরকা দিয়ে সেই পেস্টটা ফোড়নের তেলে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে লালমরিচ ছাড়ুন। পরে জলপাই সেদ্ধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করুন। রান্না হলে চুলার তাপ কমিয়ে নেড়ে নিন।


Post a Comment

Previous Post Next Post